যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা চৌরাস্তা মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ,
শিক্ষা ও আদর্শভিত্তিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।বাঘারপাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন,
আজকের আদর্শিক ছাত্রসমাজই আগামীর ভবিষ্যৎ। তরুণ শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা দেখে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হচ্ছে। তাই নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতার ক্ষেত্রে তোমরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারো।তিনি আরও বলেন, মানুষের জানমাল, ইজ্জত ও সম্মানের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একজন আদর্শবান শিক্ষার্থীকে মানুষের কল্যাণে কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান নিতে হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
শুধু বক্তব্যে নয়, নিজেদের কর্ম ও আচরণের মাধ্যমেও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।ইসলামী সংগীত ও কাওয়ালীর মাধ্যমে দ্বীনের সৌন্দর্য, মহানবী (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের মানবিক শিক্ষা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজের উচিত ইসলামের শান্তি,
কল্যাণ ও নৈতিকতার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের সুপরিচিত ইসলামী সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং যশোর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বণিক সমিতির সভাপতি মশিউল আলমসহ স্থানীয় রাজনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত ও কাওয়ালীর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর জীবনাদর্শ এবং ইসলামের মূল্যবোধ তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সীরাতচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

Leave a Reply