1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মশিউল আজম প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নুর ইসলাম,

সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজ, দৈনিক নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব,

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
বক্তারা মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবন,

সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান এবং প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম,

গালিব হাসান পিল্টু ও মুর্শিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসভাপতি বিএম আসাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফসহ সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। স্মরণসভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ মনি।

দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ মাওলানা মুক্তার আলী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews