1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শার্শায় সুরাইয়া ইয়াসমিন (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে শার্শা উপজেলার যাদবপুর মোল্লাপাড়া গ্রামে সুরাইয়ার নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত খোকনের নাতনি। দীর্ঘদিন ধরে মা রেখা খাতুন ও ছোট বোন ফাতেমার সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার রাতে খাওয়াদাওয়া শেষে সুরাইয়া ঘরের একটি কক্ষে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তার নানি ঘুম থেকে উঠে কক্ষে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন।

কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে সুরাইয়াকে ওড়না দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিচে নামায়। পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের দাবি, কিশোরীটির ওপর ‘উপরি দোষ’ ছিল।

অন্যদিকে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠ হাকিমপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেনের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আনসার আলীর ছেলে এবং পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে হাত-পা পরিষ্কার করার জন্য পানির মোটর চালু করতে যান কামাল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।দুটি ঘটনায়ই সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews