যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ক দুই মাসব্যাপী সেমিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্বোধনী দিনে “অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রবিবার ১১ অক্টোবর দুপুর ২ টায় বিশ^বিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ও জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় এ সেমিনার সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা চাই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে বিদেশে যাক, জ্ঞান অর্জন করুক এবং সেখান থেকে অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে দেশে ফিরে আসুক। বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য নয়,
বরং দেশের সেবা করার জন্যই উচ্চশিক্ষার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও সেখানকার পরিবেশ প্রাথমিক অবস্থায় কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও আত্মবিশ^াস ও আশাবাদ নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা অবশ্যই সফল হবে। তরুণ প্রজন্মকে দেশের মাটির প্রতি দায়িত্ববোধ নিয়ে নিজেদের মেধা দেশের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বর্তমান যুগে তথ্যের প্রাচুর্যই মানুষকে সমৃদ্ধ করে তোলে এবং সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছে। স্বপ্ন দেখার কোনো নির্দিষ্ট সীমা থাকে না এবং নিজেদের সামর্থ্য ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
বিদেশ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদান রাখার জন্য অবশ্যই দেশে ফিরে আসতে হবে। বিশ^বিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ^বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ এবং নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং জীবনের কোনো নির্দিষ্ট গণ্ডি বা সীমানায় আটকে না থেকে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পাশাপাশি, দেশের সুযোগ-সুবিধা ও উন্নত পরিবেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থার কল্যাণে কাজে লাগাতে অবশ্যই নিজ দেশে ফিরে আসতে হবে।
রোববারের সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তিনি স্টেটমেন্ট অব পারপাস প্রস্তুতকরণ, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং প্রফেসরদের সাথে যোগাযোগ করার সঠিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply