যশোরের রূপদিয়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় রোমান বাপ্পি (২০) নামে খুলনার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার হাটবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বাপ্পি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. সেলিম ও বিউটি খাতুনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপদিয়া
রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বে হাটবিলা এলাকায় রেললাইনের ওপর বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর
আহত হন রোমান বাপ্পি। এতে তাঁর মাথা ও বাঁ পায়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা
হয়েছে।যশোর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) উত্তম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply