1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পারিবারিক কলহ ও জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া ও কেশবপুরে পৃথক ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক নারী এবং কেশবপুরে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হন। আহত ব্যক্তিরা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামে স্বামীর বাড়িতে পারিবারিক কলহের জেরে মনিফা (৩৮) নামে এক নারী আহত হন। তিনি ওই গ্রামের ইসমাইলের (৪০) স্ত্রী। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে ইসমাইল তাঁর ব্যবহৃত টর্চলাইট দিয়ে মনিফাকে আঘাত করেন।

এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে ওহিদ বিশ্বাসের বাড়ির সামনে সড়কে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওহিদ বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (৩২) একটি জমিতে বেড়া দেওয়ার জন্য মারুফকে (৩৪) শ্রমিক হিসেবে নিয়োগ করেন। তবে কাজ সম্পূর্ণ না করায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

একপর্যায়ে মারুফ গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে মারুফের হাতে থাকা লোহার শাবল দিয়ে শিমুল পক্ষের লোকজনের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন শিমুল। এ সময় পাল্টাপাল্টি আঘাতে মারুফের মাথায়ও আঘাত লাগে।

এ ঘটনায় শিমুল বিশ্বাস, তাঁর মা আসমা বেগম (৫০), ভাই আবদুল্লাহ (২৪) এবং অপর পক্ষের মারুফ আহত হন। তাঁরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews