যশোরে নাশকতার মামলায় নজর আলী খোকা (৫৮) নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি সদর উপজেলার শ্রীপদ্দী গ্রামের মৃত মবজেলা মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় উপশহর থেকে পালবাড়ি সড়কের কাঁঠালতলায় সরকারবিরোধী মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় নাশকতার মামলা হয়।
ওই মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি হিসেবে খোকাকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপদ্দী গ্রাম থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply