যশোর সদর উপজেলার চানপাড়া পূর্বপাড়ার মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন বাঘারপাড়ার ধর্মগাতি গ্রামের হেলাল খন্দকার (৩৩) ও আর্গাইল গ্রামের গোলাম রসুল (২৬)।পুলিশ জানায়, ৭ অক্টোবর ভোরে চানপাড়ার মাঠে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন তারা।
স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে ফতেপুর গ্রাম থেকে তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত হ্যাসকো ব্লেড, স্ক্রুড্রাইভার,
তামার কয়েল ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

Leave a Reply