1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রব,

কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুজিবর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ,

পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেশবপুরের মুখ্য সমন্বয়ক সম্রাট হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেশবপুর উপজেলা সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews