যশোরে পৃথক ঘটনায় চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের খোলাডাঙ্গা এবং সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
খোলাডাঙ্গায় পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মানিক গাজী (৩৮) ও রুনা (৩০)কে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় শহিদুল গাজী, ইমাম গাজী ও রুনুকে অভিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, বাগডাঙ্গায় মেয়েঘটিত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে সাগর হোসেন (৩৫)কে ধারালো দা দিয়ে হাতে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শুকুর আলীর (৪৫) বিরুদ্ধে।
আহত চারজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

Leave a Reply