যশোর শহরের খড়কী হাজাম পাড়ায় বিএনপি কার্যালয়ের পাশে বোমাবাজির ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লাদেন খড়কী হাজাম পাড়ার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৪ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি
কার্যালয়ের পাশে বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৫ অক্টোবর চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন ওহিদুল ইসলাম সোহেল।
মামলার অন্য আসামিরা হলেন সানি, সাকিব ও তৌফিক। বুধবার লাদেনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply