1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা, সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরীনের সভাপতিত্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে মাহবুবুর রহমান মজনু, হারুন-অর-রশিদ, খন্দকার আজিজুল হক মনি, এ্যাডভোকেট আবুল হোসেন, শাহিন ইকবাল, এ্যাডভোকেট আয়নাল হোসেন, ইজিয়ার আবু হাসান, অর্চনা বিশ্বাস, এ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, দিপঙ্কর দাস রতন, বীথিকা সরকার, আমিনুর রহমান হিরু, শাজ্জাদুর রহমান খান বিপ্লব, শ্রাবনী সুর, সুকান্ত দাস, হাবিবা শেফা,

আফরোজা বেগম, সুলতানা রহমান জলি, উথে মাকসুদা মাসু, এ্যাডভোকেট কামরুন নাহার কনা ও ঝোলা মরদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews