1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিভিন্ন অপরাধে আটক আটজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। বুধবার (৭ অক্টোবর) পৃথক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এসব রায় দেন।

আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে কোতোয়ালি থানা-পুলিশ সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করে। অভিযোগের শুনানি ও আসামির দোষ স্বীকারের পর আদালত তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সম্রাট যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের সাগরের ছেলে।

কেশবপুর থানা-পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসানের কাছ থেকে তিনটি এবং হাসিবুর রহমান সাগরের কাছ থেকে দুটি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ মামলায় আদালত দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঝিকরগাছা থানা-পুলিশ মঙ্গলবার রাতে কুন্দিপুর গ্রামের মাঠপাড়ায় রেললাইনের পাশ থেকে গাঁজাসহ রিপন আলী ও আলমকে আটক করে। আদালতে দোষ স্বীকার করায় দুজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই থানা-পুলিশ মঙ্গলবার দুপুরে সন্তোষনগর গ্রামে অভিযান চালিয়ে তিনটি ইয়াবা বড়িসহ রায়হান বাবু ও রিফাজ হোসেনকে আটক করে। আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বুধবার সকালে মণিরামপুরের শৈলী বাজারের লোকজন পানির পাম্পসহ সাকিব হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার পর চুরির মামলায় আদালতে হাজির করে।

আদালতে দোষ স্বীকার করায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় তাঁকে পৃথকভাবে দুই মাস করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই ধারায় আরও ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আদালতের রায়ে সাকিবের পৃথক সাজা আলাদাভাবে চলবে বলে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews