যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার
(৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০টি শাড়ি,
দুটি থ্রি-পিস, চারটি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ১৭ পিস ওষুধ ও ৬২টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা।

Leave a Reply