যশোরে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নুরপুর এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, সকালে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার-৫০ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে দেখতে পান।
বিষয়টি ট্রেজারি শাখায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে তুহিনকে আটক করেন এবং কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply