1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া খাজুরা বাজারকে উপজেলা ও পৌরসভায় উন্নীত করার উদ্যোগের কথা জানালেন এমপি গোলাম রসুল

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) খাজুরা বাজারের আমিন প্লাজার দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রসুল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, খাজুরা বাজারের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। খাজুরাকে উপজেলা ও পৌরসভায় উন্নীত করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট মহলে চেষ্টা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাজারের জন্য নিরাপদ ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাজুরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারকে সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এমপি গোলাম রসুল বলেন, “বাজারের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; নিরাপদ পরিবেশ, সুশৃঙ্খল ব্যবসা-বাণিজ্য, পারস্পরিক সম্প্রীতি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।” তিনি ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বাজারের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, খাজুরা বাজার ও আশপাশের বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে খাজুরা বাজারের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি প্রধান অতিথির কাছে তুলে ধরেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শিহাব উদ্দিন। তিনি বাজারের অবকাঠামো, নিরাপত্তা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বেশ কিছু দাবি উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, খাজুরা বাজার মসজিদের ইমাম মুফতি মনিরুল ইসলাম, খাজুরা বৈদিক মন্দিরের সভাপতি মৃত্যুঞ্জয়, বিশিষ্ট ব্যবসায়ী তবিবার রহমান, আব্দুল জব্বার বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময় সভায় বক্তারা খাজুরা বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসার, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews