1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাসাবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু

  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

বাসাবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাসাবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে চাড়ুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, রাত ২টার দিকে বসত ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews