যশোরে দেশীয় অস্ত্রসহ সন্দেহ জনকভাবে ঘোরার অভিযোগে পুলিশের দু’টি অভিযানে তিনজনকে আটক করেছে । আটককৃতরা হচ্ছে, আব্দুল মালেক ওরফে আকাশ,স্বাধীন ওসমান গনি।
এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, একটি এন্টিকাটার এবং একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ অক্টোবর সোমবার রাতে যশোর শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক ওরফে আকাশ এবং স্বাধীন নামে দুজনকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু, একটি এন্টিকাটার ও একটি সেলাই রেঞ্চ উদ্ধার করেন। আটক আকাশের বিরুদ্ধে পূর্বে কোতোয়ালি থানায় চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে।
অপর এক অভিযানে, মঙ্গলবার ৬ অক্টোবর রাত দেড়টার দিকে শহরের বারান্দীপাড়া বৌবাজার বিহারী কলোনি এলাকায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ।
অভিযানে ওসমান গনি নামে এক যুবককে আটক করেন এবং তার কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করেন। এ ঘটনায় ওসমান গনিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনে বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর বিকেলে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply