1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর আফিস :

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যান সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া
চলমান রয়েছে।

যশোর শহরে রিকশা থেকে পড়ে পরিতোষ কুমার শিকদার (৩০)নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরিতোষ কুমার শিকদার (রেজিস্ট্রেশন নম্বর-১৮১৭৮) নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের পঞ্চানন শিকদারের ছেলে। তিনি যশোরের ঝুমঝুমপুর বিসিক এলাকায় ওজোপাডিকোর সেন্টারে কর্মরত।

জানা গেছে, দুপুরের দিকে রিকশায় করে চিত্রা মোড়ের সংস্থার কার্যালয়ে যাওয়ার সময় জেস টাওয়ারের সামনে পৌঁছালে তিনি রিকশা থেকে পড়ে যান। এতে তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সহকর্মীরা জানিয়েছেন, আহত আনসার সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। স্কুল থেকে বাড়ি ফিরে হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের সদস্যরা তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে ফাহিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে ফাহিম।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। ফাহিম দিঘিরপাড় এলাকার মৃত জাকারিয়ার ছেলে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়ায় রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews