1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুরির অভিযোগে নারীর ৬ মাস, মাদক মামলায় যুবকের ২ মাসের কারাদণ্ড

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

চুরির অভিযোগে এক নারী এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে এক যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সঞ্জয় পাল এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ ওঠে।

এ ঘটনায় হাসপাতালের পুলিশ সদস্যরা এক নারীকে এবং দালালির অভিযোগে দুই পুরুষকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যান। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ কুমার পোদ্দার তাদের হেফাজতে নেন।

আটকরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেপাড়া এলাকার হাসু মিয়ার স্ত্রী শিল্পী খাতুন (২৫), যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫০) এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে মারুফ হোসেন (৫০)।

পরে বিকেলে তাদের আদালতে হাজির করা হলে অভিযোগ গঠন শেষে শিল্পী খাতুনকে চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, দালালির অভিযোগে আটক আবিদ হাসান ও মারুফ হোসেনকে খালাস দেন আদালত।

এদিকে মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের ধোপাখোলা নিমতলা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের শফিয়ার মোড়লের ছেলে এবং বর্তমানে পুলেরহাট এলাকায় আসমত আলীর বাড়িতে ভাড়া থাকেন।

ডিবির এসআই রকি মণ্ডল তাকে আটক করেন। পরে দুপুরে আদালতে হাজির করা হলে তাহিদুল ইসলামকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews