1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোটের তারিখ অনিশ্চিত, তবুও মাঠ ছাড়েননি দরাজহাট ইউনিয়নের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী এম এ মানিক

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ভোটের তারিখ কবে তা এখনো নিশ্চিত নয়। নির্বাচনী মাঠে অনেক প্রার্থী যখন নিজেদের গুটিয়ে নিচ্ছেন, ঠিক তখনও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এ মানিক। ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, কালভার্ট, গ্রামের কাঁচা-পাকা সড়কের সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এম এ মানিক। স্থানীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দাবি তাঁর সমর্থকদের।

স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দলীয় পরিচয়ের চেয়ে এলাকার উন্নয়ন এবং প্রার্থীর ব্যক্তিগত ভূমিকা বিবেচনা করে ভোট দিতে আগ্রহী। তাদের ভাষ্য, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর কীভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন সেটিই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক সম্ভাব্য প্রার্থী মাঠের কার্যক্রম কমিয়ে দিয়েছেন। তবে এম এ মানিক এখনো নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকছেন।

এম এ মানিকের ঘনিষ্ঠজনদের দাবি, নির্বাচনকে সামনে রেখে শুধু প্রচারণার সময় নয়, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। নির্বাচনের তারিখ পিছিয়ে গেলেও জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তিনি সরে যাননি এমনটাই বলছেন তাঁর সমর্থকেরা।

তবে নির্বাচনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, দলীয় সমীকরণের বাইরে প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, অতীত কর্মকাণ্ড, মানুষের পাশে থাকার মানসিকতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাই ভোটের মাঠে বড় ভূমিকা রাখতে পারে।

এম এ মানিকের সমর্থকদের প্রত্যাশা, মানুষের পাশে থেকে তাঁর ধারাবাহিক কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন দরাজহাট ইউনিয়নের ভোটাররা। আর সেই মূল্যায়নের ফলেই তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

নির্বাচনের তারিখ এখনো নিশ্চিত না হলেও এম এ মানিকের মাঠে সক্রিয় থাকা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews