1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অচেতন করে বাড়িতে চুরি,২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামে একটি বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনার তিন দিন পর কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বাদী এড়েন্দা গ্রামের মদন রায়ের ছেলে হৃদয় রায়। মামলায় আসামিরা হলেন একই গ্রামের আমির আলীর ছেলে আহাদ আলী মনি, আমির আলীর স্ত্রী কুলসুম বেগম, কুরবান আলীর ছেলে জিসান ও দয়ালের ছেলে হাসিব।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি পরিবারের সদস্য এবং পাশের বাড়িতে থাকা কাকা মাধব রায় ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানীকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।

পরদিন ১ অক্টোবর সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে তিনি নিজেকে অসুস্থ বোধ করেন। পরে পাশের কক্ষে গিয়ে বাবা-মাকে অচেতন অবস্থায় দেখতে পান।

এ সময় তাঁদের কক্ষের স্টিলের আলমারিসহ বিভিন্ন মালামাল তছনছ অবস্থায় দেখতে পান তিনি। একইভাবে তাঁর কাকা মাধব রায়ের ঘরেও চুরির চিহ্ন পাওয়া যায়।

বাদীর অভিযোগ, চোরেরা বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকার বেশি, স্বর্ণালংকার, রুপার অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মামলায় উল্লেখ করা ব্যক্তিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছেন বাদী ও তাঁর পরিবারের সদস্যরা।ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews