1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য ঘটনায় বৃদ্ধসহ ৩ জনের মৃত্যু

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।নিহতরা হলেন যশোর শহরের তপসীডাঙ্গা এলাকার মৃত হোসেন আলীর ছেলে সুলতান (৬০), সদর উপজেলার কাশেমপুর গ্রামের মনিরুদ্দীন বিশ্বাসের স্ত্রী আমেনা খাতুন (৯৫) এবং মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের অনীল দেবনাথের ছেলে অসীত দেবনাথ (৫৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টার দিকে বাইসাইকেলযোগে পুলেরহাট বাজারে যাচ্ছিলেন সুলতান। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তাঁর বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে হাসপাতালের সামনেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, সদর উপজেলার কাশিমপুরে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করেন আমেনা খাতুন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ছাড়া মনিরামপুর উপজেলার হাজরাইলে অসীত দেবনাথ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার।যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews