1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চার মামলায় ৫ জনের কারাদণ্ড, অর্থদণ্ড

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক চারটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। সোমবার (৫ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পুলিশের দাখিল করা প্রতিবেদন ও আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার ভাড়াটিয়া মৃত হাশেম আলীর ছেলে ইসরাফিল, শহরতলির বিরামপুর কালীতলা এলাকার সোহরাব হোসেনের ছেলে সোহেল হোসেন বাবু, একই এলাকার জাফর শেখের ছেলে মোহন শেখ, মৃত গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী এবং পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত পলাশ।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, সোমবার সকালে শহরের মাইকপট্টি এলাকার ল্যাব স্ক্যান মেডিকেল সার্ভিসের ভবনের ছাদের জানালার থাইগ্লাস চুরির সময় স্থানীয় লোকজন ইসরাফিলকে আটক করে পুলিশে দেন। পরে তাকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করেন। আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার রাতে কোতোয়ালি থানা-পুলিশ শহরের জেল রোড এলাকা থেকে সোহেল হোসেন বাবুকে দুই পিস ইয়াবাসহ আটক করে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই দিন পুলিশ শহরের চৌরাস্তা মোড়ের সোনালী ব্যাংকের পেছনের ফাঁকা জায়গা থেকে ইয়াছিন আরাফাত পলাশকে এক পুরিয়া গাঁজাসহ আটক করে। আদালতে দোষ স্বীকার করায় তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর শহরতলির বিরামপুর এলাকা থেকে মোহন শেখ ও মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাড়ির রাইস কুকারের ভেতর লুকিয়ে রাখা তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারা বিরামপুর কালীতলা এলাকার আরিফুর রহমান বাদলের বাড়ি থেকে ক্যামেরাগুলো চুরি করেছিলেন। সোমবার আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।রায় ঘোষণার পর পাঁচ আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews