1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডেঙ্গু প্রতিরোধে বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর সচেতনতামূলক র‍্যালি

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ অক্টোবর বাঘারপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি মাওলানা জিল্লুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সেজন্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, টায়ারসহ যেসব পাত্রে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার বা অপসারণ করতে হবে।

পানি জমার সম্ভাবনা থাকলে তা নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলাতেও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। নিজের বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশী ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সবাইকে এগিয়ে আসতে হবে।

জ্বর,শরীর ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা বা ডেঙ্গুর মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলুন এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাঘারপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews