1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে সরকারি ইউরিয়া সারের হিসাব নেই, ৫ লাখ টাকা জরিমানা

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি :

যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রয়, পাচার বা গোপনে মজুদের অভিযোগে আ. মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার প্রসিকিউটিং অফিসার লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সরকারি ইউরিয়া সার পরিবহনকারী প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তূপে ৪২০ দশমিক ২ মেট্রিক টন সার পাওয়া যায়নি।

সার না থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির খুলনা শাখার ইনচার্জ আ. মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

পরে প্রয়োজনীয় অনুমতি, লাইসেন্স বা নিবন্ধন ছাড়া সরকারি সার পরিবহন, বিক্রয়, পাচার বা অন্যত্র গোপন মজুদের অভিযোগে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারা অনুযায়ী অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধান অনুসারে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews