1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘুষ-বাণিজ্য ছাড়াই দুই অফিস সহায়ক নিয়োগ বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় নতুন কমিটির প্রশংসায় স্থানীয়রা

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  :

যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছে নবগঠিত পরিচালনা কমিটি। কোনো ধরনের ঘুষ-বাণিজ্য বা অনৈতিক লেনদেন ছাড়াই মাদ্রাসাটিতে দুইজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

গত শুক্রবার  মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুল্লাহ-এর উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা নবগঠিত পরিচালনা কমিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. আব্দুল মান্নান বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক লেনদেনের সুযোগ রাখা হয়নি। যোগ্যতা, নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রধান দায়িত্ব হলো প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আমরা চাই, ভবিষ্যতেও মাদ্রাসার সব কার্যক্রম নিয়মনীতি ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, নিয়োগ প্রক্রিয়াটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে যোগ্য ও উপযুক্ত জনবল নিয়োগ দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

কোনো ধরনের অনৈতিক প্রভাব বা আর্থিক লেনদেন ছাড়াই নিয়োগ সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করি, নবনিযুক্ত কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ শোনা গেলেও সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া তাদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।

তাদের ভাষ্য, আগের বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়োগকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠলেও, এবার তেমন কোনো অভিযোগ ছাড়াই নিয়োগ সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা আরও বলেন, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হলে সাধারণ মানুষের আস্থা বাড়ে। আমরা আশা করি, নতুন কমিটি ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়মের সুযোগ না দিয়ে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশকে এগিয়ে নেবে।

নতুন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকের এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে।

মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা আশা করছেন, বর্তমান কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews