1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আফজাল হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট তিনজনকে অব্যাহতি

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের নাজির শংকরপুরের আফজাল হোসেন হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোর সিআইডি পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এক কিশোরসহ তিনজনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জমিট জমা দিয়েছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সেলিম রেজা।
অভিযুক্ত আসামিরা হলেন, সদর উপজেলার চানপাড়ার জিন্নাত আলীর ছেলে ঝুমঝুমপুর বালিয়াডঙ্গার ফরেষ্ট অফিসার জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সুজন ওরফে টেরা সুজন, শহরের বকচর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান, হুশতলা কবরস্থান এলাকার আশরাফ আলী মিয়ার ছেলে সানোয়ার ইসলাম,
নীলগঞ্জের আবুল কালামের ছেলে শুকুর, নীলগঞ্জ তাঁতীপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইব্রাহিম, জাহাঙ্গীর হোসেনের ছেলে পলাশ হোসেন,সেলিম হাওলাদারের ছেলে মিলন,নুরু মিয়ার ছেলে ছোট সাকিব, নাজির শংকরপুরের মজিদ গাজীর ছেলে বিপ্লব গাজী, আর এন রোড নলডাঙ্গা রোড এলাকার সাজুর ছেলে সাজ্জাদ হোসেন জিসান ও বারান্দীপাড়া কাঠালতলা এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুম্মাতুল ইসলাম শুভ ওরফে ছোট শুভ।
মামলার অভিযোগে জানা গেছে, টেরা সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে শংকরপুরের মাঠপাড়ায় মাদক বিক্রি করত। আফজাল হোসেন মাদক বিক্রি করতে নিষেধ করে টেরা সুজনকে। এনিয়ে আফজারের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। ২০২২ সালের ২৯ মে আফজাল ও প্রতিবেশী সুমন শংকরপুরের জিরোপয়েন্ট থেকে দুধ কিনে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে সিটি মডেল স্কুলের সামনে পৌছালে টেরা সুমনের নেতৃত্বে তার সহযোগীরা আফজালকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত আফজালকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এব্যাপারে নিহতের পিতা সলেমান শেখ বাদী হয়ে টেরা সুজনসহ তিনজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিরে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
হত্যার সাথে জড়িত থাকার অষিযোগ না পাওয়ায় নীলগঞ্জ তাঁতীপাড়ার বিল্লাল হোসেন ওরফে ফয়সাল হোসেন অভি, শেখ আব্দুল আহাদ ও কিশোর আশিকের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত ছোট সাকিব ও শুকুরকে পলাতক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews