1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপি নেতার বাসার সামনে থেকে তার চুরি, আটক ২

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙারি দোকান থেকে চুরি করা তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা ও কিছু রড উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বারান্দি পাড়ার সজীব ও হাইকোর্ট মোড় এলাকার সেতু ট্রেডার্সের মালিক তুহিন। শুক্রবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সজীবকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরি হয়। শহরের বিভিন্ন স্থানে তার চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে সজীবকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সজীব বিদ্যুতের তার চুরি ও চুরি করা মালামাল বিক্রির বিষয়ে তথ্য দেন। পরে শনিবার সকালে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে হাইকোর্ট মোড়ের ওই ভাঙারি দোকানে অভিযান চালানো হয়।
তুহিন দোকান খুলে দিলে সেখানে থাকা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, চোরেরা বিদ্যুতের তার সরাসরি ভাঙারি দোকানে বিক্রি না করে তারের ভেতরের তামা আলাদা করে বিক্রি করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews