1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ব্যস্ত গাছিরা, খেজুরের রস ছাড়া জমে উঠে না শীতের সকাল

  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

হেমন্তের শুরুতে শীতের আমেজ শুরু হয়েছে। ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেই একঝাঁক কুহেলি বিন্দু শীতলতার পরশ বুলিয়ে দেয় গায়। ধবধবে কুয়াশা শুভ্রতার চাদর বিছিয়ে দেয় চারদিকে। শীতকালের সঙ্গে খেজুর রস ওতপ্রোতভাবে জড়িত। যেন একে অন্যের পরম বন্ধু।

কনকনে শীতের সকালে এক গ্লাস ঠান্ডা রস শরীরে এনে দেয় সজীবতা। গ্রামে শীতকালের সকালটা খেজুর রস ছাড়া যেন জমেই না। স্বাদে আর গন্ধে এককথায় অমৃত। পাখিরাও সে স্বাদ উপভোগ করা থেকে বাদ যায় না। মাটির হাঁড়িতে পাখিরা সরু ঠোঁট দিয়ে চুকচুক করে পান করে সুমিষ্ট রস।

যশোরের বাঘারপাড়ায় গাছিরা রস আহরণের জন্য  ব্যস্ত সময় পার করছে। বাঘারপাড়ায় জন জীবনের স্বাভাবিক জীবনে পরিবর্তন চোখে পড়ার মতো। রাস্তায়, জমিতে কিংবা পুকুরে, মাঠে-ঘাটে খেজুরের গাছের আশেপাশে মানুষের আনাগোনা বাড়ছে। খেজুর রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

এমন কোনো বাড়ি নেই যে সেখানে খেজুরের গাছ নেই। গ্রামের প্রতিটি বাড়িতেই লক্ষ্য করা যায় খেজুরের গাছ।

গাছ কেটে যারা প্রতিনিয়ত রস আহরণ করে স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলা হয়। আর যে নলের মাধ্যমে রস ফোটা ফোটা করে পড়ে তাকে নলি বলা হয়। প্রথমে গাছের মাথার ডগা পরিষ্কার করা কষ্ট হলেও যখন গাছ থেকে রস সংগ্রহ শুরু হয় তখন আর গাছির আনন্দের শেষ থাকে না। গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে প্রতিদিন বিকেল বেলা গাছ কেটে নলির মুখে পাত্র বসিয়ে পরের দিন খুব সকালে গাছ থেকে রসসহ পাত্র নামিয়ে ফেলে। এভাবে একে একে করে গাছ থেকে রস সংগ্রহ করে থাকে। খেজুরের মিষ্টি রস যে একবার পান করেছে, তার স্বাদ কোনো দিন সে ভুলতে পারবে না।

খেজুর রসের পায়েস ও ক্ষীর তো খুবই মজাদার। আবার এই রস দিয়ে তৈরি হয় পাটালি গুড়। শীত মৌসুমে প্রতিটি গ্রামে গ্রামে গাছিরা গাছ খেকে রস আহরণ করে আর তা দিয়ে পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। এই রসের ব্যাপক চাহিদা রয়েছে সেইসাথে গুড় পাটালির কদরও রয়েছে অনেক।

খেজুরের রসের তৈরি যাবতীয় উপকরণ এনে দেয় বাড়তি স্বাদ।

পাইকপাড়ার অনিল  বলেন,  গাছ থেকে রস সংগ্রহ শুরু হয়েছে। প্রতি বছর শীত মৌসুম এলেই আমরা গাছ কেটে পর্যায়ক্রমে রস সংগ্রহের উপযোগী করে থাকি। কাচা রস বিক্রি করি আবার রস থেকে গুড় ও পাটালি তৈরি করে বাজারে বিক্রি করে থাকি। এ বছর আমি 30 টি গাছ রসের জন্য তৈরি করেছি।

রস আহরণ শুরু হয়েছে সেই সঙ্গে তাদের মুখে হাসি ফুটছে। প্রায় গাছিই শীত মৌসুমের জন্য অপেক্ষায় থাকে কারণ তারা এই রস আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews