যশোর কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২ অক্টোবর আলাদা তিনটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এসআই জিএম ইমরান হোসেন রাজু কর্তৃক গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়।
ওই মামলার তদন্তে ফেরদৌসী বেগম সুন্দরীর নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার ২ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তিনি আটক হন।
অপরদিকে, কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, ২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে আটক করা হয়। তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী,
গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সেলিম ইকবালকে আসামি করা হয়।
এছাড়া কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, একই দিন সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম খানকে (৬০) আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার রবিউল ইসলাম জড়িত পুলিশ সন্দেহ করছে। আটক তিনজনকে নাশকতা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আাদলতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply