1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় দুই যুবক আহত

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পূর্বশত্রুতার জেরে পৃথক ঘটনায় দুই যুবককে মারধর ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে শহরের রেলগেট চোরমারা দিঘীরপাড় এলাকায় এবং শুক্রবার (২ অক্টোবর) সকালে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে এ দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন শহরের রেলগেট চোরমারা দিঘীরপাড় এলাকার পলু খার ছেলে জীবন খা (২৪) এবং সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর কলোনির বাস্তুহারাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে শুকুর আলী (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে কুদরত (৩২),নাদিম (২৬), জানু (৫০)সহ কয়েকজন জীবন খার ওপর হামলা চালান।

এ সময় তারা হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে শুকুর আলীকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে একই এলাকার নাসির (২৬) চাকু দিয়ে তার বাম হাতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে শুকুর আলী নিজেই হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, পৃথক ঘটনায় আহত দুই যুবকের অবস্থাই আশঙ্কামুক্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews