বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০২ সালে পাতলা প্লাস্টিকের শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। হাইকোর্টের একটি নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে এবং সারা দেশের হোটেল-মোটেলে একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করেছিল ২০২০ সালে। এ ছাড়া পাট প্যাকেজিং আইন-২০১০ সক্রিয়ভাবে ধান, সারসহ ছয়টি প্রয়োজনীয় জিনিসের বিকল্প প্যাকেজিংয়ের প্রচার করে। দুর্ভাগ্যবশত,বাঘারপাড়ায় প্রশংসনীয় সাহসী পদক্ষেপগুলো বাস্তবায়িত হয়নি। তবে এটা সত্য, সরকার একা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করতে পারবে না। পরিবেশে প্লাস্টিক বর্জ্যের প্রবাহ বন্ধ করতে পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন
পরিবেশ দূষণের অন্যতম কারণ মানুষের দ্বারা প্রকৃতির অবক্ষয়। বিভিন্ন ধরনের পরিবেশদূষণের মধ্যে প্লাস্টিকদূষণ এ সময় আমাদের মনোযোগ দখল করে আছে। প্লাস্টিকের মতো কৃত্রিম উপকরণ আবিষ্কারের মাধ্যমে পরিবেশদূষণের মাত্রা বৃদ্ধি পায়। ১৯৬২ সালে প্লাস্টিক আবিষ্কৃত হলেও ১৯৩৩ থেকে ১৯৪৫ সালের মাঝামাঝি বিশ্বব্যাপী এর ব্যবহার শুরু হয়। মানবসভ্যতার ইতিহাসকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্লাস্টিকের ভূমিকা অনস্বীকার্য।
আমরা যে কম্পিউটারে কাজ করছি, যে মোবাইল ফোনসেট ব্যবহার করছি, কিংবা যে বালতিতে গোসল করছি, এর বেশির ভাগই প্লাস্টিকের তৈরি। ডাক্তার-ইঞ্জিনিয়ার যেসব যন্ত্র ব্যবহার করছেন, তারও বেশির ভাগ প্লাস্টিকের তৈরি। প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। প্লাস্টিকের বিভিন্ন রকমভেদ থাকলেও একবার ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিকই বহুল জনপ্রিয়। একক ব্যবহারের প্লাস্টিক ব্যাগগুলো নর্দমা আটকে দেয় এবং মশা ও কীটপতঙ্গের জন্য প্রজননক্ষেত্র তৈরি করে। এর ফলস্বরূপ ম্যালেরিয়ার মতো ভেক্টরবাহিত রোগের সংক্রমণ বাড়ে। প্লাস্টিক খাল-বিল, নদীনালার প্রবাহ, সমুদ্রসৈকত এবং তলদেশ, এমনকি মাটির উর্বরতা বর্তমানে নষ্ট করছে, যার আছে মারাত্মক পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত পরিণতি।
ইউএন এনভায়রনমেন্ট প্রগ্রাম বলছে, বিশ্বজুড়ে প্রতি মিনিটে এক মিলিয়ন প্লাস্টিকের বোতল কেনা হয় এবং প্রতিবছর বিশ্বব্যাপী পাঁচ ট্রিলিয়ন পর্যন্ত প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়। উৎপন্ন সব প্লাস্টিকের অর্ধেক একক ব্যবহারের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে, যা একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। মাইক্রোপ্লাস্টিকসহ প্লাস্টিক এখন আমাদের প্রাকৃতিক পরিবেশে সর্বব্যাপী। এটি পৃথিবীর জীবাশ্ম রেকর্ডের অংশ হয়ে উঠছে এবং আমাদের বর্তমান ভূতাত্ত্বিক যুগের অ্যানথ্রোপোসিনের চিহ্নিতকারী হয়ে উঠছে। এমনকি এটি ‘প্লাস্টিস্ফিয়ার’ নামে একটি নতুন সামুদ্রিক জীবাণুর আবাসস্থলের নাম দিয়েছে।
শুরুতে প্লাস্টিকের ব্যবহার কম থাকায় এর বর্জ্যের পরিমাণও কম ছিল। কিন্তু এর ব্যবহার বৃদ্ধির সঙ্গে এর বর্জ্যের পরিমাণও বেড়েছে। বিশ্বব্যাংকের মতে, ২০২১ সালের ডিসেম্বরে অপর্যাপ্ত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্লাস্টিকদূষণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি ছিল। বাংলাদেশের শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২০০৫ সালে তিন কেজি থেকে বেড়ে ২০২০ সালে ৯ কেজি হয়েছে। শুধু ঢাকায়ই বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২৪ কেজি।
সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য বলছে, বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ রিসাইকলড হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে। বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে, যার একটি বড় অংশও রিসাইকল করা সম্ভব।



Leave a Reply