1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪০ বছরের শিক্ষকতা জীবনের শেষে সবার ভালবাসায় সিক্ত হলেন ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজে ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ। বৃহস্পতিবার (১ অক্টোবর) শেষ কর্মদিবসে শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত হন এই গুণি শিক্ষক। ১৯৮৬ সালের ১ নভেম্বর তিনি শিক্ষকতা জীবনে প্রবেশ করেন।

বিদায়বেলায় শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সবার প্রিয় এই শিক্ষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। তারপর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভালবাসার স্মৃতি হিসেবে বিভিন্ন ধরণের উপহার সামগ্রীও দেয়া হয়। মটরসাইকেল বহর সহকারে সুজ্জিত মাইক্রো গাড়িতে করে প্রিয় শিক্ষককে তার বাসায় পৌছে দেন ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারিরা।

ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষের এই বিদায়ের দিনে তার বর্ণাঢ্য কর্মজীবনের নিয়ে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিংবাডির সভাপতি অধ্যাপক মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১০ নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম।

অধ্যক্ষ আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র শফিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক হায়দার আলী, সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভাতুড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম,

শিক্ষক প্রতিনিধি চায়না খাতুন, সিনিয়র শিক্ষক অমল কৃষ্ণ সরকার, বিষ্ণু ঘোষ, শহিদুল ইসলাম, আল মামুন, পলি রাণী সাহা, দশম শ্রেণির ছাত্র এম. তাসিন, দশম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার, নবম শ্রেণির ছাত্র আমিম রহমান, অষ্টম শ্রেণির ছাত্র তাসিন, সপ্তম শ্রেণির ছাত্র মোহনা খাতুন ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরাবিয়া তালুকদার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews