1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগ নেতা আবুল কালাম গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৬০) গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানার পুলিশ। বৃহস্প্রতিবার (০১ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম ওই গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।পুলিশ জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তাঁর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে গোপন বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম। ওই বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, আবুল কালামের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, বিগত আওয়ামী লীগ আমলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রঘুনাথপুর ডাঙ্গী এলাকায় আবুল কালামের নেতৃত্বে গড়ে ওঠে অপরাধ সাম্রাজ্য।

এক যুগেরও বেশি সময় ধরে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে চলতো তার সন্ত্রাসী কার্যক্রম। পুরো এলাকায়জুড়ে ছিল তার শক্তিশালী চক্র। চুরি-ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ,

সালিশ বাণিজ্যের নামে চাঁদাবাজিসহ নানা অপকর্মমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তার দাপটে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আবুল কালাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews