1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কেশবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জি এম গোলাম হুসাইন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রীর বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলাটি করেন।

মামলার আসামি গোলাম হুসাইন উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার বরণডালি গ্রামের শেখ আনসার আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। এর আগে সে অভিযুক্ত শিক্ষকের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই সময় থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এ সময় কক্ষে অন্য কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।পরে ছাত্রী কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় থানায় মামলা করা হয়েছে বলে মামলার বাদী জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews