1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, যশোরে ইনভিজিলেটরদের ব্রিফিং

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ইনভিজিলেটরদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। শুক্রবার কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে পরীক্ষার কেন্দ্র তদারকি ও দায়িত্ব পালনের বিষয়ে ইনভিজিলেটরদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বহুনির্বাচনী পরীক্ষা সাব-কমিটির সদস্য ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট

(পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা পিপিএম (বার) পরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিং অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ,

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানমসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যশোর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটররা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews