1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরবে কথিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর কেশবপুর বাজারে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সৌদি আরবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ জানান এবং এ ধরনের হামলা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের অন্যতম উপদেষ্টা মো. আব্দুল ওয়াদুদ, জেলা সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল ইসলাম,

জেলা ক্যাশিয়ার মাস্টার মো. দীন ইসলাম, শুব্বান বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল বারী এবং যশোর জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. ইনামুল ইসলাম।

বক্তারা বলেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উদ্বেগজনক। এ ধরনের হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পরে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে এবং হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews