যশোরের ঝিকরগাছায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামলী (২৫) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে।শ্যামলী ওই গ্রামের জামাল হোসেনের মেয়ে।
স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply