1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কেশবপুরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল আটক

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস৷ :

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের পৌর শাখার সহসভাপতি মো. ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কেশবপুরের ধানহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। ইকবাল হোসেন মোড়ল কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাস্টার লুৎফর রহমানের ছেলে।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সম্প্রতি সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রধান ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলেও তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।

আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews