1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষার নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষার আলী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তুষার আলী ক্ষেত্রপালা গ্রামের ফোকর মৃধার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তুষারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে তাকে গ্রামের আবুলের মেহগনি বাগানের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।হামলার একপর্যায়ে তুষার হামলাকারীদের হাত থেকে ছুটে পাশের নিহারের বাড়িতে আশ্রয় নেন।

পরে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তলার ১০নাম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত তুষার জানান, হামলাকারীরা তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি মাথা সরিয়ে নিলে ধারালো অস্ত্রের কোপটি তার বাম হাতের ওপরের অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানান তিনি।

তুষারের দাবি, হামলায় প্রায় পাঁচজন ব্যক্তি অংশ নিলেও তিনি তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। তারা হলেন ক্ষেত্রপালা গ্রামের লালটুর ছেলে শিমুল এবং নসির বিশ্বাসের ছেলে রহমত। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহত তুষারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বাঘারপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews