যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ আজ
১২/০১/২০২৩ তারিখ বেনাপোল রেলস্টেশন রোডের মোঃ রমজান মোল্যার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৪:৩৫ ঘটিকার সময় ০৩ বোতল বিদেশি মদসহ আসামী মোঃ মেহেদী হাসান (২১),
পিতা-পল্টু সরদার, সাং-সাদীপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে এবং অপর পৃথক একটি অভিযানে ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের পিছনে রাজগুলের বাড়ির পশ্চিম পাশ হতে সাড়ে তিন টার দিকে ০২ বোতল বিদেশী মদসহ আসামী মোঃ গফফার সরদার (৪৩), পিতা-মৃত গোলাম মোস্তফা,
সাং-দিঘীরপাড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে,
অপর অভিযানে বড় আঁচড়া গ্রামের জাহাঙ্গীর ড্রাইভার এর বাড়ীর সামনে হতে ২০:৪৫ ঘটিকার সময় আসামী মুসা মোল্লা( ২৪) পিং মোঃ কাওছার মোল্লা সাং বড় আচড়াকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়ছে।আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।




Leave a Reply