1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছার সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। হত্যায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মামলার অপর সাত আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) সালিমুল হক তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন।চার্জশিটভুক্ত আসামিরা হলেন হুদা চৌগাছা গ্রামের মোবারক হোসেনের ছেলে শরিফুল ইসলাম কালু, ইসরাইল হোসেনের ছেলে টিপু, চাঁদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ফিকির এবং কুটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাহিদ।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে এবং এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর শাহিন ঢাকায় চলে যান। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফেরেন।

১৬ ফেব্রুয়ারি সকালে চুল কাটার জন্য বাড়ি থেকে বের হন তিনি। ফেরার পথে চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ডের কুটিপাড়া মোড়ে পৌঁছালে তাঁর ওপর হামলা হয়। হামলাকারীরা পেছন থেকে এসএস পাইপ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

গুরুতর আহত শাহিনুরকে প্রথমে চৌগাছা, পরে যশোর হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় তাঁর স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা ১১ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন।তদন্ত সূত্রে জানা যায়, শাহিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। তদন্তে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।

অন্যদিকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলাম, সালাউদ্দিন, হাসিবুল, জালাল উদ্দিন, মাফী, ফারুক হোসেন ও স্বপনের অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews