যশোরের বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক মোহাম্মদ আলীর দ্রুত সুস্থতা কামনা করে তার খোজখবর নিয়েছেন সামাজিক সংগঠন ‘বন্ধু মহল।
গত কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মোহাম্মদ আলী। দুর্ঘটনার পর তিনি চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করে বিশ্রাম নিচ্ছেন তিনি।
খবর পেয়ে ২৮ সেপ্টেম্বর সকালে সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর নেতৃবৃন্দ তরুণ এই সমাজ সেবক মোহাম্মদ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তারা তার দ্রুত আরোগ্য কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে ‘বন্ধু মহল’-এর নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে হাত তুলে তরুণ এই সমাজসেবকের দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার সুস্থতার জন্য পরিবারের সদস্যদেরও সাহস ও মনোবল রাখার আহ্বান জানান।
‘বন্ধু মহল’-এর নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আলী একজন তরুণ সমাজসেবক হিসেবে এলাকার মানুষের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়াও তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ,
বিগত সময়ে তিনি আওয়ামীলীগ সরকারের দ্বারা চরম প্রতিহিংসার শিকার হয়েছেন এবং একাধিক হামলা মামলায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতকিছুর পরেও তিনি যথেষ্ট মানবিক।
ইউনিয়নের সব শ্রেণী পেশার মানুষের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি তার অসুস্থ্যতার খবরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খোজখবর নিচ্ছেন।
যার ধারাবাহিকতায় এদিন বাঘারপাড়া এলাকার সামাজিক সংগঠন ‘বন্ধু মহল এর নেতৃবৃন্দ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান। এসময় উপস্থিত ছিলেন,
বন্ধু মহলের সভাপতি আনিছুর রহমান বিপ্লব, বাকী বিল্লাহ, তুহিন আক্তার পলাশ, ডাক্তার নয়ন হোসেন, আব্দুর রহিম, সাঈদ ইবনে হানিফ, মোতালেব মোল্লা, হুমায়ুন কবির, প্রমূখ ।

Leave a Reply