1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে কলেজ শাখা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ বছর কলেজের বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে। পারিবারিক মূল্যবোধ, সততা,

নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের নিজস্ব মেধা, আগ্রহ ও মানসিকতাকে সম্মান করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সন্তানদের শুধু শাসন না করে ভালোবাসা ও মমতার মাধ্যমে তাদের পাশে থাকতে হবে।

কোনো সমস্যা হলে যাতে শিক্ষার্থীরা নির্দ্বিধায় পরিবার ও শিক্ষকদের সঙ্গে তা ভাগ করে নিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, কলেজের গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews