1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে এবং উচ্চ আদালতে মামলার চাপ কমবে। তবে জনপ্রতিনিধিদের প্রতি আস্থার সংকট ও গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতার অভাব বড় চ্যালেঞ্জ।

সভায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় গ্রাম আদালত আইন, প্রচার-প্রচারণায় অংশীজনদের করণীয় এবং প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।

আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর রোকসানা খাতুন।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তর,বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতিনিধিরা গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সভায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত যশোর জেলার গ্রাম আদালতে ৭ হাজার ৬৯০টি মামলা দায়ের হয়েছে। পূর্বের অপেক্ষমাণ ১২৪টিসহ মোট মামলা দাঁড়ায় ৭ হাজার ৮১৪টি। এর মধ্যে ৪ হাজার ২৪১টি দেওয়ানি ও ৩ হাজার ৪৪৯টি ফৌজদারি মামলা।

এ সময়ে ৭ হাজার ৭৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ৭ হাজার ২১০টি মামলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একটি মামলা নিষ্পত্তিতে গড়ে ১০ দিন সময় লেগেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews