1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক হানিফ ওরফে অনিক কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত অপর আসামি তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান।

ভোরে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন।

বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশের দাবি, ওই মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে সাগরের নাম পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফির মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে সাগর পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে,অনিক ও সাগরসহ তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। চক্রটির কেউ মোটরসাইকেল চুরি করেন এবং অন্যরা কৌশলে সেগুলো বিক্রি করেন।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews