ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে যাত্রাপথে হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে জয় পরিবহনের একটি বাসে যাত্রাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৬টার দিকে মোবাইল
গাড়িযোগে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল ঢাকার উত্তর সিটি করপোরেশনের গুলশান থানার কালাচাঁদপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুজিবুর রহমান।
প্রাথমিকভাবে চিকিৎসক ও সংশ্লিষ্টদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



Leave a Reply