1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৭, আটক ৬২ মোটরসাইকেল

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মোটরসাইকেল আটক এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার নয়টি থানা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের উদ্যোগে ৪৪টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টগুলোতে এক হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়।

অভিযানে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম ও তিন পুরিয়া গাঁজা উদ্ধার করে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, একই দিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং পুরাতন কসবা আমবাগান এলাকার আমির আলীর ছেলে হাসান হাবিব ওরফে আকাশ (২৬)।

ডিবি পুলিশ জানায়, বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,

অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews