1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর নাভারণ পুরাতন বাজারে ১৫-২০ দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে ডিসি-ইউএনওর কাছে ব্যবসায়ীদের আবেদন

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ ১৫-২০টি দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নাভারণ পুরাতন বাজার এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে  আবু জাফর আলাদা দুটি আবেদন জেলা প্রশাসক, যশোর এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন।

আবেদনে বলা হয়, বাজারসংলগ্ন ওই স্থানটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে স্থানটি হাট-চাঁদনী স্থাপনের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এতে ১৫-২০টি দোকান উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। দোকান উচ্ছেদ হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দোকান ভেঙে নেওয়ার জন্য বলছেন।

সরকারি উদ্যোগে বাজারের খালি জায়গায়  চারটি ঘর নির্মাণের কথা থাকলেও স্থানীয় বিএনপির এক নেতা সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সব দোকান উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তারা।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর নাভারণ পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।

একই সঙ্গে জনস্বার্থে সেখানে হাট-চাঁদনী নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়ার কথা জানান।

ব্যবসায়ীরা বলছেন, হাট-চাঁদনী নির্মাণে তাদের আপত্তি নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য জায়গা সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তারা।

আবেদনে নাভারণ পুরাতন বাজারের ১৫-২০টি দোকান পূর্বের মতো ব্যবসায়ীদের ব্যবহারের জন্য সংরক্ষণ অথবা উচ্ছেদ না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews